​বোয়ালখালীতে চিকিৎসা নিতে আসা রোগীর সিএনজি চুরি

আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৩:৫৯:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৩:৫৯:৩৫ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 
 

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে  ছুটে এসেছিলেন সিএনজি চালক আবদুল গফুর। তখন দিবাগত রাত ২টা। রোগী কে গাড়ি থেকে নামিয়ে হাসপাতালে ভর্তি প্রক্রিয়ায় ব্যস্ত স্বজনরা। এই গাড়িটি হাসপাতাল চত্বরে পার্কিং করে চালক আবদুল গফুর সহযোগিতা করতে হাসপাতালে অভ্যন্তরে যান। এরপর ভোর ৪টার দিকে গফুর হাসপাতাল চত্বরে এসে দেখেন গাড়িটি উঠাও । গত শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। 

 এ ঘটনায় আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) গাড়িটির মালিক মো.অহিদুল আলম বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গাড়িটির আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

চালক আবদুল গফুর জানান, গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে প্রসূতি রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। হাসপাতালে রোগীর স্বজনরা পরিচিত হওয়ায় তাদের সহযোগিতার জন্য সাথেই ছিলেন তিনি। এরপর ভোর ৪টার দিকে হাসপাতালে এসে তিনি দেখেন গাড়িটি নেই। এটি দৈনিক ভাড়ায় চালিয়ে তিনি জীবীকা নির্বাহ করেন।

 বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। এবিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]