​একমাত্র বিএনপিরই রাষ্ট্র পরিচারনার অভিজ্ঞতা রয়েছে: আলাল

আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৩:১৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৩:১৬:১৮ অপরাহ্ন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় দলটির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যতগুলো দল রয়েছে তার একমাত্র বিএনপিরই রাষ্ট্র পরিচারনার অভিজ্ঞতা রয়েছে। এর বাহিরে যদি কারো থাকে তবে সেটা বিএনপির গারে বসে দুই মন্ত্রণালয়ের চালানোর কিছুটা অভিজ্ঞতা অর্জন করেছে। এর বাহিরে রাষ্ট্র পরিচালনার কোন অভিজ্ঞতা নেই।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ.কে.এম. ফজলুল হক মিলনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, নির্বাচনী সকল প্রতীকের মধ্যে একমাত্র ধানের শীষ প্রতীকের মধ্যেই আল্লাহর রহমতে রয়েছে। ধানের শীষ উন্নয়ন, স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রতীক। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। আমরা এমন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষের কথা শোনা হবে এবং ভোটের মর্যাদা ফিরবে।

তিনি বলেন, এই নির্বাচন কোনো একটি আসনের জন্য নয়-এটি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লড়াই।”


তিনি উপস্থিত জনতাকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শরিক হওয়ার আহ্বান জানান।

উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী এ.কে.এম. ফজলুল হক মিলন।

তিনি বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে নতুন শক্তি ও সাহস দিয়েছে। নির্বাচিত হলে কালীগঞ্জকে আধুনিক, শিক্ষাবান্ধব ও উন্নয়নমুখী উপজেলায় রূপান্তর করব।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়ন হবে তাঁর অগ্রাধিকার এবং জনগণের শক্তিতেই পরিবর্তন সম্ভব।

উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভা শুরুর আগেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল এসে মাঠ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত করে। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
###

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]