বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আল্লাহ যদি আমাকে আগামী ১২ তারিখ আপনাদের ভোটে নির্বাচিত করতে পারে ব্রাহ্মণবাড়িয়ার উৎপাদিত গ্যাাস আগে ব্রাহ্মণবাড়িয়ার আমার মা, বোন, ভাই বাবারা ব্যবহার করার জন্য পাবে। তাহার পরে অন্য জায়গায় যাবে।
তিনি বলেন, আমি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে প্রথমে সংসদে গ্যাসের জন্য দাবী জানাবো, মন্ত্রনালয়ে চেষ্টা করবো তার পরেও যদি কোন ব্যবস্থা না হয় আপনাদের নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দিবো। তখন গ্যাস না দিয়ে যাবে কই।
তিনি আরো বলেন, রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা সেবা সহ সামগ্রিক উন্নয়নের মাধ্যমে সরাইল আশুগঞ্জ সহ বিজয়নগর উপজেলার বুধন্তী ও চান্দুরা ইউনিয়ন কে সারাদেশর মধ্যে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলা হবে।
আমার ব্যক্তিগত চিকিৎসা হবে আমার নির্বাচনীয় আসনের হাসপাতালে। তখন হাসপাতালে ঔষুধ নাই, ডাক্তার নাই বলার কোন উপায় থাকবে না।
এছাড়াও তিনি নির্বাচিত হতে পারলে ব্রাহ্মণবাড়িয়াতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন সহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলো মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলো মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তী ইউনিয়ন) নির্বাচনী আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, প্রকৌশলী রফিকুল ইসলাম, চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থী মোঃ বাবুল মিয়া, আবু সাঈদ মেম্বার, আইয়ুব আলী মেম্বার, আসাদুজ্জামান প্রমুখ।