নগরীতে ৪ মাদক কারবারী ডিবি’র জালে

আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৯:০৮:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৯:০৮:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ টিপু সুলতান (২৮), সে নগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি ললিতাহার গ্রামের মোঃ হায়দার আলীর ছেলে, রনি আহাম্মেদ (২৫), সে নগরীর মতিহার থানার খড়খড়ি গোরস্থানপাড়া গ্রামের মৃত শাবদুলের ছেলে, মোঃ জাহিদ হাসান (২৫), সে নগরীর পবা থানার ঘোলহাড়িয়া (ডাঙ্গীরপাড়া) গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে ও  একই থানার মোঃ সুজন আলী (৩০)সে ঘোলহাড়িয়া (মিয়াপাড়া) গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে ।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।  

তদন্তে জানা গেছে, গ্রেফতার টিপু সুলতানের নামে চন্দ্রিমা থানায় ২টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]