নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জামছড়ি, চেরারমাঠ, ফুলতলী, চাকঢালা, বাইশারী, ঘুমধুম ও তুমব্রু এলাকার বিভিন্ন সীমান্ত রুট দিয়ে মাদক ও চোরাচালানের খবর বহু পুরনো। সীমান্তে বসাবাসরত গরীব মানুষকে ব্যবহার করে নিয়মিত ইয়াবা, আইস, স্বর্ণ, অস্ত্রসহ বিভিন্ন ধরণের মাদক ব্যবসা চলে আরকান আর্মি, আরসাসহ বিভিন্ন সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর। ]\
আর বিনিময়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর খাবার, রসদ, সারসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের যোগান দেওয়া হয় বর্ডারের এপার থেকে।
আগে ধান, সীম বিচি, হলুদ ইত্যাদির আড়ালে চোরাকারবারিরা মাদক ও অস্ত্রসহ অন্যান্য জিনিসপত্র পারাপার করলেও নতুন করে যুক্ত হয়েছে বার্মিজ গরু।
কক্সবাজারের গর্জনিয়া বাজার বিভিন্ন জটিলতায় বন্ধ থাকার কারণে অবৈধ বার্মিজ গরুগুলো বিভিন্ন স্থানে রশিদ বই নিয়ে গিয়ে রশিদ দিয়ে বৈধ করার মুল কারিগর নাইক্ষ্যংছড়ি সদরের আমতলী এলাকার বদিউল আলমের নবম সন্তান ছৈয়দ আলম প্রকাশ আকাশ ছৈয়দ ওরফে ইয়াবা ছৈয়দ। পিতার দুই স্ত্রীর ১৫ সন্তান সন্ততীর পড়ালেখা তো দূরের কথা ভরণপোষণে ভীষণ কষ্ট হওয়া ও টাকার লোভে প্রাইমারির গন্ডি পেরিয়ে মাধ্যমিক লেভেল শেষ করতে পারেনি ছৈয়দ। দিনে রাজনীতি রাতে মাদক ও চোরাকারবারিদের নজরে আসেন ছৈয়দ।
শুরু হয় ইয়াবা চালানের কাজ। দীর্ঘদিন বাহকের কাজ করার পর অভিজ্ঞ ছৈয়দ হয়ে উঠেন মূল ব্যবসায়ী। নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি হয়ে রং বেরঙের মোটর সাইকেল, সিএনজি ও হরেক রকমের গাড়ি নিয়ে ইয়াবা ও মাদক পাচারে হয়ে উঠে আঙ্গুল ফুলে কলাগাছ।
তারপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ফ্যাসিস্ট আমলে দল বদল না করলেও সরকার দলীয় মেম্বার চেয়ারম্যানদের সাথে সখ্য থেকে পরবর্তীতে ব্যবসায়িক পার্টনার বনে যায় ছৈয়দ । অবৈধ ব্যবসার কারণে একাধিক মামলার আসামী ছৈয়দ নিজেকে মজলুম প্রমাণ দিয়ে ২৪ এর আগস্টের পর লুপে নেয় চাকঢালা বাজারের ইজারাদারি।