কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী নারীসহ আটক- ৩

আপলোড সময় : ০৭-০২-২০২৬ ১২:৩৫:৫০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০২-২০২৬ ১২:৩৫:৫০ পূর্বাহ্ন

 
আশরাফুর রহমান , নিজস্ব প্রতিবেদক : 
 
মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে সূর্যমনি গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।
 
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমণি গ্রামে কালকিনি আর্মি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
 
অভিযানে আটককৃতরা হলেন, সূর্যমণি গ্রামের মৃত জাহাঙ্গীর সরদারের স্ত্রী মোসাম্মৎ নাজমা (৫৫), রায়পুর গ্রামের নজরুল বেপারীর ছেলে মোঃ ইউসুফ (১৮), সূর্যমণি গ্রামের সোহেল ঢালীর ছেলে হাসান ঢালী (২৮)।
 
সূর্যমনি এলাকায় তল্লাশি চালিয়ে আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ইয়াবা ৬৭ পিস। গাঁজা ১ কেজি ২০০ গ্রাম ও মাদক বিক্রির নগদ ৩৩,২৮০ টাকা।
 
স্থানীয় সূত্রে জানাযায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
 
যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথবাহিনী সূর্যমণি এলাকায় এই ঝটিকা অভিযান চালায়। 
 
মাদকমুক্ত সমাজ গড়তে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]