আমরা চাই ন্যায় ও ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা হোক-যেখানে কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার শাহরিয়ার কবির

আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১১:২৩:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১১:২৩:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
‎আমরা এখানে কোনো দলের হয়ে ভোট চাইতে আসিনি। আমরা এসেছি একজন ভালো মানুষের পক্ষে ভোট চাইতে-যিনি নির্বাচিত হলে দেশ থেকে টাকা পাচার বন্ধ হবে-এমন মন্তব্য করেছেন কর্ণেল হাছিনুর রহমান।
‎

‎তিনি বলেন,
দেশের মানুষ এখন আর দলীয় স্লোগানে বিভ্রান্ত নয়। মানুষ চায় সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব। যে নেতৃত্ব জনগণের সম্পদ রক্ষা করবে, দুর্নীতি বন্ধ করবে এবং বিদেশে টাকা পাচারের মতো অপরাধকে কঠোরভাবে প্রতিহত করবে।

‎
‎কর্ণেল হাছিনুর রহমান আরও বলেন, “আজ দেশের সবচেয়ে বড় সংকট হলো দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচার। জনগণ যদি সঠিক মানুষকে নির্বাচিত করে, তাহলে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা সম্ভব। জনগণের ভোটেই দেশ বদলাবে-এই বিশ্বাস নিয়েই আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।
‎

‎তিনি উপস্থিত জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা দল নয়-দেশকে অগ্রাধিকার দিই। সৎ নেতৃত্বকে বিজয়ী করি, যাতে দেশের টাকা দেশের মধ্যেই থাকে এবং জনগণের অধিকার নিশ্চিত হয়।
‎

‎গণসংযোগকালে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, “আমরা চাই ন্যায় ও ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা হোক-যেখানে কোনো বৈষম্য থাকবে না, কারও ওপর জুলুম হবে না, সাধারণ মানুষ ন্যায্য অধিকার পাবে এবং সকল নাগরিক নিরাপদে বসবাস করতে পারবে।”
‎

‎তিনি আরও বলেন,
“ঢাকা-১৫ আসনের জনগণ এবার কেবল একজন এমপি নয়, বরং একটি ন্যায়ভিত্তিক ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। তাই সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে আমীরে জামায়াতের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।”
‎

‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির, সাবেক সেনা কর্মকর্তারা কর্ণেল হাছিনুর রহমান, বিগ্রেডিয়ার জেনারেল জিয়াউর রহমান, কর্ণেল ফেরদৌস আজিজ, কর্ণেল জাকারিয়া, মেজর শাহিন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কাফরুল জোন পরিচালক মিজানুর রহমান, কাফরুল উত্তর থানা আমীর রেজাউল করিম, নায়েবে আমীর আলাউদ্দিন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]