শহীদ ওসমান হাদী’র হত্যার বিচার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলায় আহত

আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১০:৩৮:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১০:৩৮:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
শহীদ ওসমান হাদী’র হত্যার বিচার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলায় আহত নাগরিক ছাত্র ঐক্যের সাবেক কেন্দ্রীয় আহ্বায়ক মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীদের খোঁজখবর নিতে অদ্য ০৬/০১/২০২৬ ইং, রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক মোহাম্মদ ফজলে রাব্বী।
এছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক বদরুল ইসলাম জামিল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মহিবুল্লাহ সিফাতসহ কেন্দ্রীয় সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।


চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, নাগরিক ছাত্র ঐক্যের সাবেক কেন্দ্রীয় আহ্বায়ক মোশাররফ হোসেনের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে থাকলেও কয়েকজন আহত নেতাকর্মীর অবস্থা এখনো আশঙ্কাজনক। সকলের চিকিৎসা চলমান রয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানান, সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তারা নিরলসভাবে কাজ করছেন এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।


কেন্দ্রীয় আহ্বায়ক মোহাম্মদ ফজলে রাব্বী উপস্থিত সাংবাদিকদের বলেন, ন্যায়বিচারের দাবি কোনো অপরাধ নয়। শহীদ হাদী ভাইয়ের হত্যার বিচার হতেই হবে ; এই প্রশ্নে আমরা আপসহীন। একই সঙ্গে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা সংঘাত বা সংহিতার রাজনীতিতে বিশ্বাস করি না। দেশ ও জাতি গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া বানচালের কোনো অপচেষ্টা হলে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।


তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এই ভোটের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে; ইনশাল্লাহ। সৎ উদ্দেশ্যকে অসৎ উদ্দেশ্যে রূপান্তর করার চেষ্টা যারা করবে, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।”


সর্বশেষ, ভোটের প্রচারণা কার্যক্রমে জামালপুরে অবস্থানরত নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন ফোনে আহত নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, “আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথে কোনো বাধাই আমরা মেনে নেব না।”


নাগরিক ছাত্র ঐক্য পুনরায় জোর দিয়ে বলতে চায়, শহীদ ওসমান হাদী’র বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। দমন-পীড়ন দিয়ে ন্যায়বিচারের দাবি স্তব্ধ করা যাবে না।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]