সাংবাদিক ময়নাল হোসেনের পিতা হাজী শহিদুল ইসলামের দাফন সম্পন্ন

আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০১:১৪:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০১:১৪:১৩ পূর্বাহ্ন

মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক হাজী শহিদুল ইসলাম (৯১) ইন্তেকাল করেছেন। তিনি ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তর ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাবেক প্রতিনিধি এবং দৈনিক আমার প্রেরণা পত্রিকার সম্পাদক হাজী মোঃ ময়নাল হোসেন এবং  সমাজসেবক মোঃ জমির হোসেন ঠিকাদারের পিতা।

গত সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি............ রাজিউন)।

একই দিন বাদ আছর মরহুমের জানাজা নামাজ ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে ব্রাহ্মণপাড়া ঈদগাহ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজা নামাজে উপস্থিত থেকে শোক প্রকাশ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কুমিল্লা-৫ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিন, কুমিল্লা-৫ আসন থেকে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মোবারক হোসেন, ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, ব্রাহ্মণপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহসিন কবির, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান হাজী মোস্তফা সারোয়ার খান, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবদুল আলীম খান, সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ডা. এ এইচ রকিবসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]