ফুলবাড়ী সীমান্তে দুইটি বিদেশি ওয়ান শুটার গান ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১২:২৫:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১২:২৫:৪০ পূর্বাহ্ন

মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

 
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিশেষ অভিযানে দিনাজপুরের সীমান্ত এলাকা থেকে দুইটি বিদেশি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে কর্ণেল এ এম জাবের বিন জব্বার। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় টহল, চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এরি প্রেক্ষিতে আজ গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালানের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়নের একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চালিয়ে মোশরফপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কোতোলী থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী নামক স্থানে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ তল্লাশি করে দুইটি বিদেশি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এছাড়াও অভিযানে ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]