​হিজলায় হিন্দু সম্প্রদায়ের সাথে সেনাবাহিনীর মতবিনিময়।

আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১২:১২:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১২:১২:৪২ পূর্বাহ্ন
হিজলা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল -৪ আসনের হিজলা উপজেলা সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ,নিরাপত্তা ভোটাধিকার প্রয়োগ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টা ৩০ মিনিটে সরকারি  হিজলা টেকনিক্যাল কলেজ আর্মি ক্যাম্পের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা কল্যাণ ফ্রন্টের সভাপতি মানিক লাল দাস,পূজা ফ্রন্টের সদস্য সচিব বাপ্পী দে সহহিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৪০ জন প্রতিনিধি। হিজলা  উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা নিজ নিজ এলাকার নিরাপত্তাব্যবস্থা,ভোটকেন্দ্রের পরিবেশ এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সরকারি হিজলা টেকনিক্যাল কলেজের  আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর জাহিদুল ইসলাম(৪১ বীর)

তিনি বলেন,“নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার। এই অধিকার যাতে শান্তিপূর্ণ,বাধাহীন ও নিরাপদ পরিবেশে প্রতিটি নাগরিক প্রয়োগ করতে পারেন, এটি নিশ্চিত করা আমাদের আইনি ও পেশাগত দায়িত্ব। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বাধীনভাবে ভোট দেওয়ার পরিবেশ রক্ষা করা আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকার।”

তিনি আরও বলেন, “যদি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক শক্তি সংখ্যালঘু ভোটারদের ওপর চাপ সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন বা অবৈধ প্রভাব বিস্তার করতে চায়, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকালীন সময়ে 
প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে।”

সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের সম্প্রদায়ের উদ্বেগ, প্রত্যাশা এবং মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতামত প্রকাশ করেন। অনেকেই জানান, অতীতের অভিজ্ঞতার তুলনায় এবার নির্বাচনী নিরাপত্তা প্রস্তুতি অনেক ভালো।

মতবিনিময় সভার শেষে ক্যাম্প কমান্ডার সংখ্যালঘু প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নেন এবং মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। তিনি জানান, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনী, র‍্যাব, পুলিশ এবং আনসারসহ সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]