​বোয়ালখালীতে তিন মাস ধরে চুরি অব্যহত ঠেকানো যাচ্ছে না

আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০৮:০৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৮:০৮:৪৭ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালীতে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার একাধিক চুরি ও ডাকাতির ঘটনায় স্থানীয় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী বহদ্দারপাড়ার আমিন মেম্বার বাড়ির শেখ শহীদুল আলমের ঘরেএ ঘটনা ঘটে। জানা গেছে, পরিবারের সদস্যরা ওই সময় বাসায় ছিলেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় বাড়িতে এসে তারা চুরির বিষয়টি জানতে পারেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শহীদুলের বোন শাহীন আক্তার জানান, চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকেছে। তারা ঘরের মূল্যবান ইলেকট্রনিক ও ফিটিংস সামগ্রী, আলমারিতে রাখা নগদ ২ লাখ টাকা এবং ৩ ভরি স্বর্ণের গয়না চুরি করেছে। এছাড়া নতুন বাথরুমের ফিটিংস এবং আধুনিক সরঞ্জামও চুরি বা নষ্ট করা হয়েছে।

বোয়ালখালীতে গত দুই মাস ধরে ধারাবাহিকভাবে চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। বিভিন্ন মসজিদ, মন্দির, সরকারি-বেসরকারি অফিস, স্কুল, সিএনজি, গাড়ি ও বসতঘরে চুরি হয়েছে। এতে স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হচ্ছে এবং বিষয়টি তদন্ত করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]