​ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০৩:৪২:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৩:৪২:০৭ অপরাহ্ন

রবিউল ইসলাম, রাজশাহী:


বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন ছাত্রশিবিরের আয়োজনে ওয়ার্ডভিত্তিক একদিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে মনিগ্রাম ইউনিয়ন পরিষদের মোট ৮টি ওয়ার্ড অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

খেলা শেষে ফাইনালে উঠে ০৪ নং ওয়ার্ড হরিরামপুর ও ০৫ নং ওয়ার্ড পারসাওতা বিনোদপুর। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ০৫ নং ওয়ার্ড পারসাওতা বিনোদপুরকে ২–১ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ০৪ নং ওয়ার্ড হরিরামপুর।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রশিবিরের সভাপতি রুবেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বাঘা উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী। এছাড়াও পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা ছাত্রশিবিরের  সভাপতি আবদুল জাব্বার। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুশৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]