​১২ দিন পর ইউরিয়া উৎপাদনে ফিরল যমুনা সারকারখানা

আপলোড সময় : ০৫-০২-২০২৬ ১২:১৬:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০২-২০২৬ ১২:১৬:৪৪ অপরাহ্ন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ১২ দিন পর ইউরিয়া

উৎপাদনে ফিরল জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা। গত মঙ্গলবার রাত থেকে ফের ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।

কারখানার সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত হয় এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। কারখানার সঠিক উৎপাদনের জন্য প্রতিদিন গড়ে ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়।

গ্যাস সংকটে দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকার পর গ্যাস সংযোগ পেয়ে গত বছরের ২৩ ডিসেম্বর ইউরিয়া সার উৎপাদন শুরু হয় কারখানাটিতে। এদিকে গত ২২ জানুয়ারি রাতে হঠাৎ আবারও গ্যাস সংকট ও বুস্টার কম্প্রেসার ত্রুটি দেখা দেয়। এরপর ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। ১১ দিন পর বুস্টার কম্প্রেসার মেরামত শেষে ১২ দিনের মাথায় মঙ্গলবার রাত থেকে ফের ইউরিয়া উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।

এ বিষয়ে যমুনা সার কারখানার উপপ্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক বলেন, গত ২২ জানুয়ারি গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটি মেরামত করে ১২ দিন পর ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]