​১২ তারিখ পর্যন্ত নেতৃবৃন্দদের দেখে রাখবেন" ১২ তারিখ পরে নেতৃবৃন্দরা আপনাদের দেখে রাখবে -তারেক রহমান

আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০৬:৫১:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০৬:৫১:২৮ অপরাহ্ন
 
ফরিদপুর প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক  রহমান জনগণের উদ্দেশ্য বলেন আগামী ১২  তারিখ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের দেখে রাখার দায়িত্ব আপনাদের, ১২ তারিখের পরে  নেতৃবৃন্দদের  দায়িত্ব থাকবে আপনাদের দেখে রাখার। আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রতিটি মানুষকে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে উৎসাহ দিবেন এবং ১২ তারিখে নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে ধানের শীষ প্রতীকের বিজয়ী করবেন। 

আজ ৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে মাঠ প্রঙ্গনে নির্বাচনীয় জনসভার অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি ফরিদপুরের মোট ৪টি আসনের প্রার্থীদেরকে জনসাধারণের মাঝে পরিচয় সহ ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। পাশিপাশি ফরিদপুর বাসীর দাবিদাবি, সহ চাওয়া পাওয়া পূরণ করার আশা ব্যক্ত করেন। 

এর আগে তারেক রহমান আসা কেন্দ্র করে সাড়া শহর জুড়ে মানুষের মধ্যে আনন্দ উৎসবের বাহারী রকমের চিত্র দেখা যায়, দূরদূরান্ত থেকে ভিন্ন মাধ্যমে মানুষের উপস্থিতি ছিল দেখার মত। মাঠ জুড়ে ছিল বিভিন্ন সাজে অপরূপ দৃশ্য।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]