​নেত্রকোনায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আইন-শৃঙ্খলা সভা

আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০৫:১৪:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০৫:১৪:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নেত্রকোনায় এক গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. তরিকুল ইসলামসহ সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নে প্রশাসনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচনের পূর্ববর্তী, নির্বাচনের দিন ও পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]