​বোয়ালখালীতে রাসবিহারী চুরি

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ১০:১৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ১০:১৫:৩৩ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শাকপুরা রাসবিহারী ধাম থেকে ১৫ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ চুরি সংঘটিত হয়। ধামের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি সিলিং থেকে ঘণ্টাটি খুলে নিয়ে যাচ্ছেন।

রাসবিহারী ধাম পরিচালনা কমিটির সভাপতি তপন চৌধুরী বাবু জানান, চুরি হওয়া ঘণ্টাটির আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। তিনি বলেন, “থানায় অভিযোগ দিতে গিয়েছিলাম। তবে পুলিশ সন্দেহভাজন কয়েকজনের নাম দিতে বলেছে। আন্দাজের ভিত্তিতে কাউকে অভিযুক্ত করা সম্ভব নয় বলে আমরা লিখিত অভিযোগ দিইনি।

এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]