কাউখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপকরণ বিতরণ

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৯:৫১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৯:৫১:৫৯ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রাণিসম্পদ অফিসের চত্বর থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের উদ্যোগে উপজেলার ৪জন খামারিদের মাঝে মোবাইল মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ অফিসার তরুণ কুমার সিকদার।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ রাজিব ভাবুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক এনামুল হক, নুরুল হুদা বাবুসহ খামারিরা। উপকরণ পাওয়া খামারির হলেন, বেতকা ডেইরি খামারের  রিজিয়া বেগম, মাগুরা ডেইরি খামারের রোকসানা বেগম, দাসেরকাঠি ডেইরি খামারের উত্তম মৃধা ও নিলতি ডেইরি খামারের আসলাম ফরাজী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]