মুলাদী পৌরসভার ৭নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন কেন্দ্রীয় যুবদল কর্তৃক দায়ীত্ব প্রাপ্ত মাহমুদ খান

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৯:১৭:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৯:১৭:৩৮ অপরাহ্ন
মুলাদী প্রতিনিধিঃ
 
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ¦ এ্যাড. জয়নুল আবেদিনর পক্ষে ভোট প্রার্থনা করে পৌরসভার ৭নং ওয়ার্ডে লিফলেট বিতরন করেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক সংসদীয় আসনবিত্তিক দায়ীত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবদল নেতা মাহমুদ খান। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মুলাদী পৌরসভার ৭নং ওয়ার্ডের বাড়ী গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করেন তিনি।

 এসময় তার সাথে ছিলেন, মুলাদী পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক স্বপন হাওলাদার, জাকির হোসেন খান, মুলাদী উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান হাওলাদার সহ যুবদলের নেতৃবৃন্দ। ভোট প্রার্থনা কলে কেন্দ্রীয় যুবদল নেতা মাহমুদ খান ভোটারদের উদ্দ্যেশে তারেক রহমান ঘোষিত, ফ্যামিলিকার্ড, কৃষি কার্ড ও চিকিৎসা কার্ডের সুবিধার কথা তুলে ধরেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]