জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৭:৫৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৭:৫৪:১৪ অপরাহ্ন
 
বিশেষ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কর্মজীবী নারীদেরকে কটুক্তি করার প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায়  খেটে খাওয়া কর্মজীবী নারীরা ঝাড়ু মিছিল করেছেন। মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারী)  সকাল ১০টায় ফেরীঘাট থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝাড়ু মিছিলটি বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। এতে শতাধিক নারী অংশগ্রহণ করেন। মিছিলে তারা জামায়াত ও এর আমিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।


এসময় বিক্ষুদ্ধ কর্মজীবী নারীরা বলেন, জামায়াতে ইসলাম একটি চরম নারী বিদ্বেষী দল। এই দলের আমির ডা. শফিকুর রহমান কর্মজীবী নারীদের নিয়ে অশালীন কটুক্তি করে সমগ্র নারী সমাজকে হেয় ও অসম্মানিত করেছেন। এর জন্য তাকে  জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তারা এর বিচারও দাবি করেন। এদিকে জামায়াতে ইসলামীর আমির নারীদেরকে কটুক্তি করার প্রতিবাদে মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলায়ও নারীরা ঝাড়ু মিছিল করেছেন বলে জানা গেছে। 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]