ভোলায় জামায়াতের লাঠি মিছিলে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ আহত-১০

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৫:২৪:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৫:২৪:১৯ অপরাহ্ন
 
 
আশিকুর রহমান শান্ত 
ভোলা জেলা প্রতিনিধি:
 
ভোলার দৌলতখান উপজেলায় মেদুয়া ইউনিয়েনের মুন্সির হাট নামক এলাকায় লাঠি নিয়ে মিছিল করায় বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। 

 
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে বিএনপির মেদুয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোঃ কবির (২৮), ছাত্রদলের সদস্য রাছেল (২২) ও মেদুয়া ইউনিয়ন যুবদলসহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল (৩০)কে দৌলতখান হাসপাতালে ও জামায়াতের কর্মী মোহাম্মদ রুবেল (২৫), মোহাম্মদ নাঈম (২০), ও ফরহাদ (২৩) নামের এই ৩ জনকে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপর পুলিশ ও নৌ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

 
প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, আজ সকালে মেদুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে প্রতিদিনের ন্যায় জামায়াতে ইসলামীর কর্মীরা নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করে লাঠির মাথায় পোস্টার লাগিয়ে ভোলা-২ আসনের মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করিম এর পক্ষে গণসংযোগে নামলে বিএনপির কর্মীদের সাথে কথার তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০জন নেতাকর্মী আহত হয়। তাদেরকে দৌলতখান ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 
এ বিষয়ে দৌলতখান উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শাহজাহান সাজু বলেন, জামায়াতকর্মীরা লাঠির মাথায় পতাকা বেঁধে গনসংযোগ করে। এতে মানুষ আতঙ্কিত হওয়ায় তর্কবিতর্ক থেকে এই ঘটনা ঘটে। আমাদেরও তিনজন আহত হয়েছে। 

 
অপরদিকে দৌলতখান উপজেলা জামায়াত আমীর হাসান তারেক স্বপন হাওলাদার জানান, বিএনপি'র ধানের শীষের লোকজন বরাবরই উত্তেজিত এবং সন্ত্রাসী কর্মকান্ডে বিশ্বাস করে। আমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে পরিত্রাণ চাই।

 
দৌলতখান উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার জানান, জামায়াত-বিএনপির মধ্যে যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশ ও নৌ বাহিনী গিয়ে ঘটনা নিয়ন্ত্রণ করেছে। এখন শান্ত রয়েছে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]