তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর ঃ
আমরা জনসাধারণকে একটি বার্তা দিয়ে আসছি। আমরা যদি গাজীপুর-৫ থেকে নির্বাচিত হতে পারি তাহলে সকলের জন্য নিরাপত্তা নিশ্চিত করবো। সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে একটি নিরাপদ জনপথ হিসাবে গড়ে তুলবো। আমরা সকল শ্রেণি পেশার মানুষের কাছে গিয়েছি সবার মাঝে পরিবর্তনের একটি উচ্ছাস দেখেছি। একটি দল পরিকল্পিত ভাবে সাধারণ ভোটারদের মাঝে ভয়ের সৃষ্টি করছে। এধরনের কর্মকান্ড যারা করছে তাদের জনগণের প্রতি আস্থা নেই।
তারা ভোটারদের ভয় দেখিয়ে ক্ষমতায় আসতে চায়। ভয়কে উপেক্ষা করে জনগণ রাস্তায় নেমে আসছে। তারুণ্য নির্ভর একটি আগামী প্রজন্ম গড়ে তুলবো। আমরা তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়বো। তাদেরকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলা হবে। আগামীর বাংলাদেশ সকলকে সাথে নিয়ে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমাদের নির্বাচনী এলাকার নারী, তরুন, হিন্দু, খ্রিষ্টান সকল শ্রেণি পেশার মানুষ আমাদেরকে ভোট দিবে। আমরা যদি ক্ষমতায় যেতে পাড়ি তাহলে মাদক নিমূল হবে। মূল থেকে মাদকে নিমুল করে সমাজকে সস্থি দেয়া হবে। সমাজের মানুষ শান্তি ও সস্থির নিশ^াস ফেলবে। রবিবার দিনব্যাপী জাংগালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খাইরুল হাসান এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির মাওঃ আফতাবউদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. তাজুল ইসলাম, অফিস সম্পাদক মাওঃ ওমর ফারুক, জাংগালিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ জাকির হোসেন, সাবেক আমীর এ,এস,এম সেলিম, গাজীপুর মহানগর জর্জ কোর্টের এপিপি এ্যাড. লুৎফর রহমান প্রধান, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ভুইয়া, সহাকারী সাধারণ সম্পাদক মাওঃ জাহিদুল ইসলাম, ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফাইজুল্লাহ খান, ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আলী আকবর ভুইয়া প্রমুখ।