কাউখালীতে উপজেলা পরিষদ ইসলামী কমপ্লেক্সের নূরানী ও হেফজ মাদ্রাসার বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০১:৩৬:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০১:৩৬:৪৮ পূর্বাহ্ন
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে উপজেলা পরিষদের ইসলামিক কমপ্লেক্সের নূরানী ও হেফজ মাদ্রাসার তিনদিন ব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় কমপ্লেক্স ভবনের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। প্রতিষ্ঠানের হেফজ ও কওমি বিভাগের প্রধান হাফেজ মাওলানা মুফতি ইমরান ফরহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান। প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 
বার্তা প্রেরক,

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]