মিরপুরে তামাক কাটার প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ১২:৩৩:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ১২:৩৩:১০ পূর্বাহ্ন
 
 
কুষ্টিয়া প্রতিনিধি :
 
কুষ্টিয়ার মিরপুরে তামাক কাটার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ আব্দুল মাজেদ। 
 
রবিবার (১ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে এ সংবাদ সম্মেলন উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। 
 
 
ভুক্তভোগী মোঃ আব্দুল মাজেদ কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের মোশারফপুর এলাকার বাসিন্দা। 
 
লিখিত বক্তব্যে মোঃ আব্দুল মাজেদ বলেন, মোঃ সেলিম মন্ডল, পিতা-মোঃ ফজলু মন্ডল, গ্রাম-মোশারফপুর ৩ নং ওয়ার্ড, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া। সে আমার কাছে গত ২৭/০১/২০২৬ ইং তারিখে ৫০,০০০/= হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সে হুমকি দিয়ে বলে যে, আমাকে ৫০,০০০/= হাজার টাকা চাঁদা না দিলে তোকে নি:স্ব করে দিবো। আরও আমার পাশ্ববর্তী আত্মীয় স্বজনকে বলে যে, আব্দুল মাজেদ নি:স্ব করে দিয়ে ওর বাড়ী-ঘর সব লুটপাট করে নিবো।
 
গত ৩০/০১/২০২৬ ইং তারিখে সন্ধ্যার সময় আসামী ১। মোঃ সেলিম মন্ডল, ২। মোঃ আছের প্রামানিক ৩। মোঃ কাজল মন্ডল ৪। মোঃ সোহেল মন্ডল ৫। মোঃ শাহিন মন্ডল, ৬। মোঃ রহিম মন্ডল, আসামীদের সন্ধার সময় হাসুয়া, কাচি, রামদা হাতে ধাপাড়ী রাস্তায় ঘোরাফেরা করতে দেখেন স্বাক্ষী ১। মোঃ আশরাফুল ও ২। মোঃ হামিদুল। 
 
পরবর্তীতে আবারো দুইজন স্বাক্ষী ৩। মোঃ সজিব ও ৪। মোঃ রোহান আসামীদেরকে আবারো জমির আশেপাশে ঘোরাফেরা করতে দেখতে পায় । পরের দিন সকাল ৮:০০ ঘটিকার সময় আমার পাশের জমির মালিক মোঃ রকিবুল আমাকে খবর দেয় যে, তোমার জমির সব তামাক গাছ কেটে ফেলেছে। এ সময় উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যবৃন্দ। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]