কুড়িগ্রাম-১ জাতীয় সংসদ আসনে জাপা ও জামায়াত প্রার্থীকে বিচারিক কমিটির শোকজ

আপলোড সময় : ০২-০২-২০২৬ ১১:৪৫:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৬ ১১:৪৫:১৪ অপরাহ্ন
 
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম-১ ত্রয়োদশ জাতীয় সংসদ আসনে নির্বাচনে দু’জন জাতীয় সংসদ সদস্য প্রার্থীকে নির্বাচন পূর্ব আচরণ বিধি লঙ্ঘন এবং নির্বাচনি অপরাধ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে নির্বাচনি অনুসন্ধান ও ও বিচারিক কমিটি। 
 
আগামী ১ ফেব্রুয়ারি কমিটির অস্থায়ি কার্যালয়ে (৭০১,৭০২ চীফ জুডিশিয়াল আদালত ভবন, কুড়িগ্রাম) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমানকে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
 
জানাগেছে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন উপলক্ষ্যে নাগেশ্বরী পৌরসভার ৮নং ওয়ার্ড এ অবস্থিত হাশেম বাজার পশ্চিম পয়রাডাঙ্গা আলিম মাদরাসায় শিশু শিক্ষার্থীদের দাঁড়ি পাল্লা মার্কার সমর্থনে শ্লোগান দেয়া হয়েছে এবং বিভিণ্ন সমাবেশ, মিছিল ও সভায় রঙ্গিন ব্যানার ব্যবহার করা হয়েছে। যেখানে প্রার্থী স্বয়ং উপস্থিত ছিলেন। এ প্রেক্ষিতে ভিডিও সহ  আরিফুল ইসলাম ইসলাম জয় নামে এক ব্যক্তি ৩০ জানুয়ারি বিচারিক আদালতে অভিযোগ করেন। 
 
অপরদিকে গত ২৬ জানুয়ারি কুড়িগ্রাম- ১ আসনের বিএনপির প্রধান নির্বচনী এজেন্ট মোঃ আজহারুল ইসলাম  জাতীয় পার্টির কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান বিভিন্ন জনসভা ও উঠান বৈঠকে প্রকাশ্যে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পরিচিত নেতা, কর্মী ও সমর্থকদের পুনর্বসানের আশ্বাস প্রদান পূর্বক  তাদের রাজনৈতিক সমর্থন আদায়ের উদ্দেশ্যে উস্কানীমূলক বক্তব্য প্রদান করে মর্মে ভিডিও দিয়ে বিচারিক আদালতে অভিযোগ করে। এর প্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এ কারণ দর্শাও নোটিশ প্রদান করে

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]