রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালের সহধর্মীনি মিসেস নাসরিন হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি
ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মহান আল্লাহর সান্নিধ্যে ফিরে যান।
ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মহান আল্লাহর সান্নিধ্যে ফিরে যান।
তাঁর ইন্তেকালে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)-র পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
এক যৌথ শোকবার্তায় এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
নেতৃদ্বয় বলেন,
“মিসেস নাসরিন হক ছিলেন একজন সজ্জন, ধর্মভীরু ও মানবিক গুণাবলীর অধিকারী নারী। তাঁর ইন্তেকালে পরিবার ও স্বজনদের পাশাপাশি দেশ একজন সম্মানিত অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারালো। আমরা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি— তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদায় আসীন করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করেন।”
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) যোহরের নামাজের পর ঢাকা ক্যান্টনমেন্ট আল্লাহু মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে একই দিন তাঁকে আজিমপুর নতুন কবরস্থানে দাফন করা হবে।
পরিবারের পক্ষ থেকে সকলের নিকট মরহুমার রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।