​নলছিটির মোল্লারহাটে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৭:৪৫:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৭:৪৫:১২ অপরাহ্ন

মশিউর রহমান রাসেলঃ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনায় এলাকাবাসীকে সম্পৃক্ত করার লক্ষ্যে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (নলছিটি–ঝালকাঠি সদর) আসনের ধানের শীষের প্রার্থী জনাবা ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বিজয়ী করার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মোল্লারহাট ইউনিয়নের সাধুরহাট বাজারে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা যুবদলের সাবেক সভাপতি জিএম সবুর কামরুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আবুল মিনা।

প্রধান অতিথির বক্তব্যে জিএম সবুর কামরুল বলেন, “তারেক রহমানের রাষ্ট্র সংস্কার ও দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষের বিকল্প নেই। তাই ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বিপুল ভোটে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এ সময় আরও বক্তব্য রাখেন মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাক সিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ আলম জোমাদ্দার, সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন বাচ্চু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ খোকন, যুবদল নেতা জিকে সোহাগ, যুবদল নেতা মোঃ মিলন হাওলাদার, জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রিমন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমন হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উঠান বৈঠকটি আয়োজন করে ২নং ওয়ার্ড পূর্ব কামদেবপুর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]