​ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৬:৫৪:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৬:৫৪:৫৫ অপরাহ্ন

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝালকাঠি জেলা শাখার আয়োজনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠন ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল থেকে ঝালকাঠি সরকারি কলেজ এলাকা থেকে শুরু করে কলেজ মোড়, ফায়ার মোড় হয়ে বাজার আমতলা মোড় পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা শাখার সভাপতি মু. এনামুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক মাহমুদুল হাসান, জেলা সাহিত্য সম্পাদক শাকিল শিকদার, পৌরসভা সভাপতি মাইনুল আহসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সহকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

গণসংযোগকালে নেতৃবৃন্দ গণভোটে ‘হ্যাঁ’-এর গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোটের মাধ্যমে মতামত প্রকাশের আহ্বান জানান। তারা বলেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনসচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্য অর্জনে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]