​ঝালকাঠিতে মা খুনের দায়ে ছেলে গ্রেফতার

আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৭:১৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৭:১৮:০২ অপরাহ্ন

মশিউর রহমান রাসেলঃ

ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন হয়েছেন মা। রবিবার দুপুরে সদর উপজেলায় ধানসিঁড়ি ইউয়িনের বৈদারাপর মোল্লা বাড়ি এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে।  নিহত নারীর নাম শেফালী বেগম (৬২)। তিনি ওই গ্রামের আহম্মদ খানের স্ত্রী। অভিযুক্ত ছেলে সাগর খান (৩২) ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। ঘাতক সাগর তিন ভাইবোনের মধ্যে সবার ছোট।

পুলিশ ও স্থানীয় জানায়, নেশাগ্রস্ত হওয়ায় কিছুদিন ধরে সাগর মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সবার সঙ্গে সে অস্বাভাবিক আচরণ করতেন। প্রায়ই সে তাঁর মাকে মারধর করতেন। রবিবার দুপুরে মায়ের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়।

এসময় দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে। আশপাশের লোকজন ছুটে এসে শেফালী বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে থানা পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে। 
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, নিহত শেফালী বেগমের মরদেহ প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ছেলে সাগরকে আটক করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]