ধানের শীষের বিজয় হলে মুলাদীতে কোন সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীর স্থান হবে না- নির্বাচনী জনসভায়-জয়নুল আবেদনি

আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৭:০৪:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৭:০৪:২৫ অপরাহ্ন
 
 
মুলাদী প্রতিনিধিঃ
 
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ আসনে ধানের শীষের বিজয়ের লক্ষে উপজেলার সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্দ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকাল ৩টায় মুলাদী সদর ইউনিয়নের বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে, মুলাদী-বাবুগঞ্জ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ¦ এ্যাড. জয়নুল আবেদিন বলেন, ধানের শীষের বিজয় হলে

মুলাদীতে একটি ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান করা হবে, তিনি আরও বলেন, মুলাদীতে কোন সন্ত্রাস কিংবা মাদক ব্যবসায়ীকে স্থান দেয়া হবে না। মুলাদী উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক কাজী ইকবালের সভাপতিত্বে ও অধ্যাপক মনিরুজ্জামান মনিরের সঞ্চলনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ ছত্তার খান, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক শরীয়তউল্লাহ, সদস্য সচিব কাজী কামাল হোসেন, পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আঃ রব খান, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর হোসেন কবিরাজ, মশিউর

 রহমান মাসুদ, সায়লা সারমিন মিমু, উপজেলা কৃষকদল আহবায়ক সালাম কবির, সদস্য সচিব কাজী মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান, পৌরসভা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম ঢালী, সদর ইউনিয়ন বিএনপি নেতা দুলাল মাহমুদ মোল্লা, পারভেজ বেপারী, জাহাঙ্গীর হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মীর্জা নোমান, ইউনিয়ন যুবদল নেতা তাপস বেপারী, উপজেলা ছাত্রদল আহবায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহম্মেদ বেল্লাল, পৌরসভা ছাত্রদল সদস্য সচিব কবির হোসেন মোল্লা, মুলাদী সরকারী কলেজ ছাত্রদল সভাপতি রিফাত মল্লিক, সাধারন সম্পাদক কাওসার হোসেন সহ মুলাদী সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।  

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]