কাউখালীতে বিএনপি'র প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৪:২৩:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৪:২৩:৫১ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ফলোইবুনিয়া গ্রামের কারিকর বাড়িতে শনিবার বিকেলে পিরোজপুর ২ আসনের বিএনপি'র মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুবেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সৈয়দ বাহাউদ্দিন পলিন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সেপাই, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়েব সিদ্দিকী সহ নেতৃবৃন্দ। উঠান বৈঠকে এলাকার বিভিন্ন শ্রেণীর পুরুষ ও নারীরা উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সফল করার লক্ষ্যে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয় করে দেশের উন্নয়নের সহযোগিতা করার আহ্বান জানান। বক্তার আরো বলেন, এ দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত করতে হলে ধানের শীষের প্রার্থীকে ভোট প্রদান করতে হবে। আমরা সব সময় জনগণের পাশে আছি, ছিলাম এবং ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]