মির্জাগঞ্জে দরবারে দুইদিন ব্যাপী বার্ষিক মাহফিল কাল

আপলোড সময় : ০১-০২-২০২৬ ১২:২৪:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০২-২০২৬ ১২:২৪:৫৮ অপরাহ্ন
 
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
 
পটুয়াখালীর মির্জাগঞ্জে মরহুম হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব ( র.) এর দরবার শরীফে দুইদিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল কাল
 
ইতোমধ্যে মাহফিলকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রবি ও সোমবার ১ ও ২ ফেব্রুয়ারী দুইদিন ব্যাপী এ মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন উপস্থিত থেকে মূল্যবান ওয়াজ নসিহত পেশ করবেন। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরামগন ওয়াজ নসিহত পেশ করবেন।
 
মাজার ওয়াকফ এস্টেটের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম ( ফয়সাল) মল্লিক বলেন, মির্জাগঞ্জ দরবারে বার্ষিক মাহফিলের নির্ধারিত তারিখ ২৪ ও ২৫ শে ফাল্গুনের পরিবর্তে ১ ও ২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। রমজানের কারণে ২৪ ও ২৫ শে ফাল্গুন নির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। ১ ও ২ ফেব্রুয়ারী দুইদিন ব্যাপী এ মাহফিলে দেশ বরেণ্য ইসলামি বক্তারা ওয়াজ নসিহত পেশ করবেন। ইতোমধ্যে মাহফিলের জন্য স্টেজ ও প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। প্রায় লক্ষাধীক মুসল্লী প্যান্ডেলের ভিতর বসে ওয়াজ শুনতে পারবে।
 
তিনি আরও বলেন, আশা করি এবার মাহফিলে লক্ষাধিক মুসল্লীর সমাগম হবে। মুসল্লীদের নিরাপত্তার জন্য থাকবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার ও সেচ্ছাসেবীসহ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও থাকবে তথ্য সেবা ও অভিযোগ বুথ। মাহফিলের প্যান্ডেলসহ আশপাশ এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। মুসল্লীদের স্বাস্থ্যসেবা দিতে ফ্রি-মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হবে। রোগীদের হাসপাতালে স্থানান্তরে থাকবে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স এবং অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া মুসল্লীদের ওজু, গোসলখানাসহ মাহফিলের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
 
মির্জাগঞ্জ দরবার শরীফ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান রাহমানীর পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে মাহফিল সমাপ্ত হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]