​নড়াইলে স্বতন্ত্র প্রার্থীর বাড়ীতে মধ্যরাতে ডিবি পরিচয়ে দুর্বৃত্তের হুমকি"ফাকা গুলি!

আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৯:৫৫:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৯:৫৫:১৯ অপরাহ্ন

আসিফ আহম্মেদ সিয়াম  ( নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইল- ১ আসনের স্বতন্ত্র প্রার্থী কলস মার্কার প্রার্থী বি. এম নাগিব হোসেনের বাড়ীতে গভীর রাতে ডিবি পুলিশ পরিচয়ে দুর্বৃত্তের অস্ত্রের মোহড়া ও হুমকির ঘটনা ঘটেছে। এসময় ফাকা গুলি বর্ষনের অভিযোগ উঠেছে। 


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)  বিকাল ৫ টায় নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের দক্ষিণ যোগানীয়ায় তার নিজ বাড়ীতে  সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।


সংবাদ সম্মেলনে বি এম নাগিব হোসেন বলেন, ২৮ জানুয়ারী মধ্য রাতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে দুটো কথা বলবে বলে তাকে গেটের বাহিরে আসতে বলে। কিন্তু নড়াগাতী থানা পুলিশের কোন সদস্য না থাকায় তিনি বাহিরে আসতে অপরাগতা প্রকাশ করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে বাউন্ডারি ওয়াল টপকে উঠতে চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় নাগিব হোসেন ফোনে আশেপাশের স্বজনদের খবর দিলে বিষয়টি মসজিদের মাইকে প্রচার হয়। গ্রামবাসীরা আসতে আসতে অজ্ঞাত সন্ত্রাসীরা সাদা রংয়ের একটি হাইয়েস গাড়ীতে করে দ্রুত পালিয়ে যায়। 


নাগিব হোসেন আরো বলেন, তার কেন শত্রু নেই। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করায় নানা ধরনের হুমকির মুখে পড়েছেন তিনি। সেই কারনেই তাকে হত্যা করার জন্য এটি একটি পরিকল্পিত ঘটনা। প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে  দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।


ঘটনার বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রহিম বলেন, গতকাল রাতে তার বাড়িতে অস্ত্র নিয়ে হুমকির বিষয়ে জেনেছি। আমরা বিষয়টি তদন্ত করছি। ঘটনার সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]