তারেক রহমানের টাঙ্গাইল আগমন ঘিরে সভাস্থলে কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ

আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৮:১৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৮:১৩:০৩ অপরাহ্ন


টাঙ্গাইল প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের টাঙ্গাইল আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা টিমের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।


সকালের দিক থেকেই জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের আশেকুর বাইপাস এলাকায় অবস্থিত সভাস্থল ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরাও সভাস্থলে উপস্থিত হয়ে প্রস্তুতি কার্যক্রম তদারকি করছেন।


এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জানান, “দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান প্রথমবারের মতো টাঙ্গাইলে আসছেন। তাকে একনজর দেখার জন্য টাঙ্গাইলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি তার বক্তব্যে আগামী দিনের বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে দিকনির্দেশনা দেবেন।”


তিনি আরও জানান, উত্তরবঙ্গ সফর শেষে ঢাকা ফেরার পথে আজ বিকেল ৪টার মধ্যে তারেক রহমান সভাস্থলে পৌঁছাবেন। সভায় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এদিকে তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]