​ভর্তিচ্ছুদের আবাসন ও যাতায়াত সহায়তায় অনন্য দৃষ্টান্ত কুবি গাউসিয়া কমিটির

আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৬:৫৫:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৬:৫৫:১৫ অপরাহ্ন

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় মানবিক ও শৃঙ্খলামূলক কার্যক্রম পরিচালনা করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেন।

আয়োজক সূত্রে জানা যায়, গাউসিয়া কমিটির উদ্যোগে পদুয়ার বাজার, কোটবাড়ি বিশ্বরোডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়। পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ছেলে ও মেয়েদের জন্য পৃথক ও নিরাপদ আবাসনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি জরুরি প্রয়োজনে পরীক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছাতে বাইক সার্ভিস চালু রাখা হয়।
এছাড়াও ভর্তি পরীক্ষার দিন কান্দিরপাড়, টমছম ব্রিজ, আশরাফপুর, কুমিল্লা সরকারি কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানজট নিরসনে স্বেচ্ছাসেবকরা কাজ করেন। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কোটবাড়ি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও ভিক্টোরিয়া সরকারি কলেজে সেবামূলক তথ্য ও সহায়তা বুথ স্থাপন করা হয়।

গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, 'আমরা মানবিক কাজগুলা করছি।  ২৯ এবং ৩০ তারিখ রাতে আমরা প্রায় ৪০ থেকে ৪৫ জন মেয়েদের শহরে আবাসনের ব্যবস্থা করেছি। পাশাপাশি ২০০ থেকে ৩০০ ছেলেদের আমাদের শহরে যে মাদ্রাসাগুলো আছে ঐখানে থাকার ব্যবস্থা করেছি এবং খাবারের ব্যবস্থা করেছি। আমাদের পাশাপাশি শহরে বা ক্যাম্পাসে বাইক সার্ভিস চালু আছে। শিক্ষার্থীদের অভিভাবক যারা আসছেন তাদেরকে সেবা দিচ্ছি, পানি দিচ্ছি। শিক্ষার্থীদের যতভাবে হেল্প করা সম্ভব সবগুলো আমরা করার চেষ্টা করছি।


এ বিষয়ে গাউসিয়া কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়  শাখার সভাপতি মোহাম্মদ আরমান হোসেন বলেন, ' গাউসিয়া কমিটির পক্ষ থেকে আমরা আবাসনের ব্যবস্থা করেছি। পরীক্ষার্থীদের থাকা, খাওয়া, শহর  এবং ক্যাম্পাস ভিত্তিক দুইটার ব্যবস্থা করা হয়েছিল এবং যাদের মা বাবা এসেছে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে আমরা এই কার্যক্রম চালিয়ে যাব। 

তিনি আরও বলেন, 'যারা দূরবর্তী থেকে এসেছে তাদের বিভিন্নভাবে সাহায্য করা হয়েছে এবং এখানে যে যানবাহনের অতিরিক্ত ভাড়া রাখা হচ্ছে এটার জন্য আমাদের একটা টিম কাজ করেছে। তাছাড়া ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে আমাদের আরও বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]