মোনাফেকদের কোন অস্তিত্ব রাখা হবে না: নকলায় কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিব

আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৬:১৮:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৬:১৮:৩৫ অপরাহ্ন

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার নকলা উপজেলার শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। 

৩১ জানুয়ারি শনিবার দুপুরে পৌর শহরের হাসপাতাল রোডে জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত নির্বাচনী প্রচারণায় দেওয়া বক্তব্যে ছাত্রদল সভাপতি বলেন, “বিএনপি গত ১৫ বছরের অধিক সময় ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের আমলে রাজপথে ছিলো তবুও আওয়ামী লীগের সাথে আপোষ করেনি, একটি দল আছে যারা মোনাফেক, এরা ভয়ে হাসিনার বিরুদ্ধে একটা স্টেটাস দেয়ার সাহস করেনি।"
তিনি আরও বলেন, 

দেড় বছর অনেক ধৈর্য্য ধরেছি এত দিনে অনেক প্রবাকান্ডা ছড়িয়েছেন আমরা শুধু সুন্দর একটা জাতীয় নির্বাচন ও স্থিতিশীল বাংলাদেশের অপেক্ষায় ছিলাম, কিন্তু ছাড় দেয়ার দিন শেষ আগামী ১২ তারিখ ওদের কবর রচনা করবে বাংলাদেশের জনগণ।

এসময় তিনি শিক্ষা,

স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার পাশাপাশি জনবান্ধব উদ্যোগ গুলোর বিষয় তুলে ধরে (নকলা-নালিতাবাড়ির)
বিএনপির মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীকে বিজয়ী করতে সকল নেতা-কর্মীদের প্রতি অনুরোধ করেন। এতে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]