কেশবপুরের সুফলাকাটি ইউনিয়নে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপলোড সময় : ৩১-০১-২০২৬ ১২:০১:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৬ ১২:০১:৩৮ পূর্বাহ্ন
 
আব্দুল্লাহ আল মামুন, যশোরঃ-
 
যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী সহিদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার বিকেলে কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রাম ও মহল্লায় এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রার্থী গাজী সহিদুল ইসলাম ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
 
গণসংযোগকালে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুরাদ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আবুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
 
নেতৃবৃন্দ বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, সাধারণ ভোটাররা পরিবর্তনের পক্ষে রায় দিয়ে হাতপাখা প্রতীককে বিজয়ী করবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]