পটুয়াখালী-৩ দাড়ি পাল্লার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

আপলোড সময় : ৩০-০১-২০২৬ ১০:৪৪:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১০:৪৪:৪০ অপরাহ্ন
 
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলাম দলের সংসদ সদস্য (দাড়ি পাল্লা) প্রার্থী অধ্যাপক শাহ আলম নির্বাচনী প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন। তার দলের বরিশাল, পটুয়াখালীর নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গলাচিপায় শোডাউন মিছিল করেছেন তিনি। শুক্রবার বিকাশ ৫ টার দিকে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সড়ক থেকে মিছিলটি শুরু করে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। 
 
 
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা সাবেক আমির ও মেয়র পদপ্রার্থী অধ্যাপক মাওলানা ইয়াহিয়া খান, উপজেলা আমির মাওলানা জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক সানাউল্লাহ সামিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সবেক সভাপতি অধ্যাপক হারুন খান, বাংলাদেশ লইয়ারস কাউন্সিলের সহসভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক, বরিশাল মহানগর শিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ আল নাহিয়ান, উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি হাফেজ ফেরদৌস, পটুয়াখালী জেলা শিবিরের সাবেক সভাপতি আবুল বশার, উপজেলা শিবিরের সভাপতি কাজী খায়রুল হাসান, সাধারণ সম্পাদক সিফাতুল্লাহ নাঈম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]