বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৫:২৬:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৫:২৬:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 
 
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা আলিম মাদ্রাসায় অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৮ জানুয়ারি বুধবার দুপুর ১২টায় মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগধা আলিম মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ডাঃ মোঃ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম নেছারী, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ এনায়েত উল্লাহ এবং বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় সহ-সেবা ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছারছীনা শরীফের ভক্তবৃন্দ এবং বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ বাগধা ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা ছাত্র হিযবুল্লাহর পক্ষ থেকে প্রধান অতিথি ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ডাঃ মোঃ গোলাম কিবরিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ছাত্রদের ইলম (জ্ঞান) ও আমলের দাওয়াত দেয়। বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কোনো দলীয় রাজনীতি করে না; বরং আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) এর প্রদর্শিত পথের কথা বলে।”

অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মাহমুদুল হাসান ফয়সাল। তিনি জানান, “এ বছর স্বল্প পরিসরে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কার্যক্রম ও সংবর্ধনা অনুষ্ঠান চলছে। সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আগামীতে আরও ব্যাপক পরিসরে দেশের সকল জেলা ও উপজেলায় বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর এধরণের কর্মসূচি অব্যাহত থাকবে।”

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]