ভোটে জান্নাতের নিশ্চয়তা নেই—পিন্টু

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৩:০৪:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৩:০৪:৫৬ অপরাহ্ন
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
 
“জান্নাতের মালিক একমাত্র আল্লাহ। কাউকে ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না”—এমন মন্তব্য করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
 
 
বুধবার (২৮ জানুয়ারি) রাতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর এলাকায় খাজা শাহ মোহাম্মদ মুসলিম উদ্দিন চিশতী (রহ.)-এর স্মরণে আয়োজিত তৃতীয় বাৎসরিক ওরস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
 
অ্যাডভোকেট পিন্টু বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়। মানুষকে ভয় বা লোভ দেখিয়ে ভোট আদায়ের সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। ভোটাধিকার জনগণের পবিত্র অধিকার—এটি সঠিক প্রার্থী ও নীতির পক্ষে প্রয়োগ করতে হবে।
 
 
তিনি আরও বলেন, দেশে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে। জনগণের ভোটেই পরিবর্তন আসবে—কিন্তু সেই পরিবর্তন কোনো ধর্মীয় প্রতিশ্রুতির নামে নয়, বরং সৎ নেতৃত্ব ও জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]