ঝিনাইদহে বিপুল পরিমাণ গাঁজাসহ দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০২:৫৪:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০২:৫৪:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 
 
ঝিনাইদহে বিপুল পরিমাণ গাঁজাসহ দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।
 মাদকের বিরুদ্ধে " *জিরো টলারেন্স নীতিতে"* অটল থেকে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব) নিয়মিত অভিযান পরিচালনা আসছে।
 
 এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানাধীন চটকাবাড়িয়া এলাকার পলাতক আসামি হোসেন এর বাড়ী হতে একজন আসামি গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামির হেফাযত হতে ১.৭৫০ কেজি গাঁজা, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ০১ টি এক্স ব্লেড মোটরসাইকেল এবং নগদ ২১,৪০০ (একুশ হাজার চারশত) টাকা উদ্ধার করা হয়।

দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা- ০৯টি, লোহার দা-০৮ টি, চাইনিজ কুড়াল- ০২টি, চাকু -০২ টি, সেভেন গিয়ার- ০১ টি, লোহার চাপাতি- ০২ টি ও ০১ টি একটি। উপরোক্ত আলামত উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পৃথক একটি অভিযানে ঝিনাইদহ জেলার সদর থানাধীন পাগলা খানা ইউনিয়নের খাজুয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১২ (বার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
 
 উদ্ধারকৃত মাদক দ্রব্য, দেশীয় অস্ত্র এবং নগদ টাকাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় অস্ত্র ও মাদক আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]