কেন্দুয়ায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০১:২২:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০১:২২:৫৭ অপরাহ্ন
 
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোনার কেন্দুয়ায় ৯ম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
 
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, কেন্দুয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের জেলা সমন্বয়ক ও সদস্য সচিব মোঃ শাহনুর কবীর খোকন, কেন্দুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ শাহীন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ আজাহার আহম্মদ।
 
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]