কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০১:০৫:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০১:০৫:৫৫ অপরাহ্ন
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে ট্রাফিক আইন বাস্তবায়নে সেনাবাহিনী চেকপোস্ট পরিচালনা করে। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে নয়টি মামলায় ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল জব্দ করেছে যৌথ বাহিনী।

 মঙ্গলবার দিনব্যাপী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা ও ফায়ার সার্ভিস এলাকায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আশিষ ও সার্জেন্ট জহিরের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
 
যৌথ বাহিনীর সূত্রে জানা গেছে,  মোটরসাইকেলের চালকদের হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় এবং ট্রাফিক নিয়ম ভঙ্গের দায়ে নয়টি মামলায় ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান অব্যাহত রয়েছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]