কাউখালীতে মানিক মিয়া কিন্টার গার্ডেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০২:০৬:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০২:০৬:৪৫ পূর্বাহ্ন
 
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় উপজেলা সদরের মানিক মিয়া কিন্টার গার্ডেনের ৪০ তম বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

প্রতিষ্ঠানের সহ-সভাপতি আবু মাহমুদ ফরিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উক্ত প্রতিষ্ঠানের সদস্য মোঃ আখতারুজ্জামান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, মানিক মিয়া কিন্টার গার্ডেনের অধ্যক্ষ আফরোজা বেগম।

প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]