কাউখালীতে মধুমতি ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০১:৩৯:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০১:৩৯:৫৫ পূর্বাহ্ন
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে মধুমতি ব্যাংক পিএলসি বরিশাল শাখার নিয়ন্ত্রণাধীন কাউখালী উপজেলা সদরের উত্তর বাজারে এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর বা

রোটায় মধুমতি ব্যাংক পিএলসি বরিশাল শাখার এভিপি ও শাখা ব্যবস্থাপক জহিরুল ইসলাম কাউখালী  শাখার মধুমতি ব্যাংক এজেন্ট শাখার শুভ উদ্বোধন করেন।


 এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন আহবায়ক ব্যবসায়ী গিয়াস উদ্দিন অলি, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শোয়াইব সিদ্দিকী, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার,এছাড়া উপস্থিত ছিলেন, এজেন্ট ব্যাংকিং ডিভিশনাল বরিশাল জোন এর চিফ বিজনেস ম্যানেজার মীর মোঃ নাবিয়ান আজিজ, বরিশাল ব্রাঞ্চের  জেনারেল ব্যাংকিং অফিসার মোঃ আনিসুর রহমান, বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং অফিসার মোঃ তাইফুর রহমান, কাউখালী শাখার এজেন্ট লিয়াকত হোসেন তালুকদার, কাস্টমার সার্ভিস অফিসার মোঃ মশিউর রহমান জনি, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী মোঃ জুয়েল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]