হবিগঞ্জ থেকে শাহ্ মোঃ মামুনুর রহমানঃ
মানবিক মানুষ সৈয়দ সুমন মাহবুব, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এর Captain হিসেবে পদোন্নতি পেয়েছেন। হবিগঞ্জের প্রথম মেধাবী সন্তান যিনি Lieutenant detective commanding officer পদে বহাল থেকে মেধা তালিকায় Captain হলেন।
তার এই অসামান্য অর্জন নি:সন্দেহে হবিগঞ্জবাসীর জন্য গৌরবময়। সৈয়দ সুমন মাহবুব হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নের পইল সাহেব বাড়ির কৃতি সন্তান সৈয়দ আব্দুল ওয়াহেদ (টুনু মিয়া) সাহেবের ছেলে। এবং বারবার নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমদুল হক সাহেবের ভাতিজা।
তিনি উত্তরোত্তর সফলতার জন্য দেশ-বিদেশের স্বজন-শুভাকাঙ্ক্ষীসহ সকলের দোয়া প্রার্থী।
তিনি উত্তরোত্তর সফলতার জন্য দেশ-বিদেশের স্বজন-শুভাকাঙ্ক্ষীসহ সকলের দোয়া প্রার্থী।