ব্রাহ্মণবাড়িয়ায় সুমাইয়া (রা.) মাদ্রাসায় শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ১০:৫২:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ১০:৫২:১৬ অপরাহ্ন
 
 সংবাদদাতাঃল
 
ব্রাহ্মণবাড়িয়ার দাতিয়ারা এলাকায় অবস্থিত সুমাইয়া (রা.) মহিলা মাদ্রাসার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। তীব্র শীতের প্রকোপ থেকে ছাত্রীদের সুরক্ষা এবং তাদের শিক্ষাজীবনকে গতিশীল করার লক্ষ্যে এই মহতী উদ্যোগ নেওয়া হয়। মানবাধিকার সংগঠন 'কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড' এই অনুষ্ঠানের আয়োজন করে,  সার্বিক সহযোগিতা প্রদান  করেন 1 ONE FOUNDATION
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 1 One Foundation এক্সিকিউটিভ ডিরেক্টর মো: হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌসী, ডিরেক্টর,1 One Foundation ফজলুল হক মৃধা, পরিচালক, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড।আলহাজ্ব সফিকুল ইসলাম খাঁন, পরিচালক, সুমাইয়া (রা.) মহিলা মাদ্রাসা।
 
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক সুপানুল ইসলাম সোপান এবং সাজেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি এম এ সোহেল আহমেদ।
 
বক্তব্য প্রদানকালে অতিথিবৃন্দ বলেন, "শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এবং তাদের মৌলিক চাহিদা পূরণে সমাজের সামর্থ্যবান প্রতিটি মানুষের এগিয়ে আসা উচিত। এই ক্ষুদ্র প্রয়াস ছাত্রীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।"বক্তারা বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন 1 One Foundation প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল্লাহ আল আহাদ-কে, যার দূরদর্শী নেতৃত্ব ও সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে।অনুষ্ঠান শেষে ছাত্রীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন শীতবস্ত্র ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। হাড়কাঁপানো শীতে নতুন পোশাক এবং পড়াশোনার নতুন সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করে।ভবিষ্যৎ পরিকল্পনা: এই ধরনের সামাজিক কার্যক্রম জেলাজুড়ে অব্যাহত থাকবে বলে আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]