ভেড়ামারা রেলওয়ে প্লাটফর্মে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ১০:৩৯:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ১০:৩৯:৫৩ অপরাহ্ন
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

 
কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে প্লাটফর্মে প্রকাশে ধুমপানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত এক অভিযান চালিয়েছে। 
 
 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে এ অভিযান চালানো হয়েছে। 
 
 
উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট 
 ডাক্তার গাজী আশিক বাহার।
 
 
এ সময় রেলওয়ের প্লাটফর্মে প্রকাশ্যে ধুমপান করায় দায়ে ২ জনের প্রত্যেককে  ২০০ টাকা হিসেবে মোট ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। 
 
যে দুই ব্যাক্তিকে জরিমানা করা হয়েছে তারা হলেন-
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বেগুনবাড়ী এলাকার খাব মন্ডলের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৬০) এবং উপজেলার মঠপাড়া এলাকার মোঃ নিমাই বিশ্বাস(৫৪)। 
 
 
এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 
 
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাক্তার গাজী আশিক বাহার জানান, ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে ২০০৫ এর ৪(১) ধারা অনুযায়ী উভয়কে ২০০শত করে মোট ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 
 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]