মানিকগঞ্জে পিবিআই’র অভিযানে ১৭ মামলার আসামি কুদ্দুস ডাকাত গ্রেপ্তার

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৯:৫৯:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৯:৫৯:৫৮ অপরাহ্ন
 
মুহাম্মদ রকিবুল হাসান
 
মানিকগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর বিশেষ অভিযানে চুরি, ডাকাতি ও হত্যাসহ ১৭ মামলার আসামি কুদ্দুস ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ভোর ২টা ২৫ মিনিটে জেলার সিংগাইর থানার ওয়াইজনগর এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 
পিবিআই সূত্রে জানা গেছে, অ্যাডিশনাল আইজিপি ও পিবিআই প্রধান মো. মোস্তফা কামালের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এবং পিবিআই মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জয়িতা শিল্পী, পিএসসি’র নিবিড় তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সুখেন্দু বসুর নেতৃত্বে পিবিআই মানিকগঞ্জ জেলার একটি চৌকস দল দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে সফলতা অর্জন করে।
 
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০ নভেম্বর ২০২৪ তারিখে সিংগাইর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মো. ছানোয়ার হোসেন (৫৬) ও তার পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। ওই রাত আনুমানিক রাত ২টা থেকে ৪টার মধ্যে অজ্ঞাত চোরেরা বাড়ির একতলা ভবনের একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে একটি বিদেশি ব্রিফকেসসহ তিনটি স্মার্ট ফোন চুরি করে নিয়ে যায়। চোরাইকৃত ব্রিফকেসে ১৪টি জমির দলিল, ১১৮টি জমির পর্চা, নগদ ২০ হাজার টাকা ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]