কালকিনিতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০২:৪৮:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০২:৪৮:৩৪ অপরাহ্ন
 
আশরাফুর রহমান হাকিম,নিজস্ব প্রতিবেদক :
 
মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় চলমান জাতীয় সংসদ নির্বাচন,  আইন শৃঙ্খলা পরিস্থিতি,অবৈধ বালু উত্তোলন, অবৈধ খাল- ফুটপাত দখল ও মাদক ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে প্রশাসনকে আরো কঠোর হাতে অপরাধ দমনের জন্য অনুরোধ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল-আরেফিন। 
 
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্কুল শিক্ষক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]